রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বনানীতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সেমিনার
বিশেষ প্রতিনিধি: / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 2

আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘জাতীয় সংসদ নির্বাচন: জনগণের প্রত্যাশা’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীস্থ হোটেল ইম্পেরিয়াল সুইস গার্ডেনের সেমিনার কক্ষে সার্কভুক্ত দেশসমূহের প্রতিনিধিদের সমন্বয়ে এই আন্তর্জাতিক সেমিনারটি আয়োজন করা হয়। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ ও জনআকাঙ্ক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সেমিনারে সার্কভুক্ত দেশগুলোর উচ্চপর্যায়ের ডেলিগেট হিসেবে উপস্থিত ছিলেন নেপালের সাবেক নির্বাচন কমিশনার দীনেশ কুমার থালাপিয়া এবং মালদ্বীপের নির্বাচন কমিশনের সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ আকবর। বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মেজর জেনারেল (অব.) আবু নাসের মহম্মদ ইলিয়াসসহ সংগঠনের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের আলোচনায় উল্লেখ করেন, একটি বিশেষ প্রেক্ষাপটে আসন্ন গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনকে অত্যন্ত চ্যালেঞ্জিং হিসেবে অভিহিত করে তাঁরা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন ও সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা প্রয়োজন। রাজনৈতিক দল ও সাধারণ জনগণসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে নির্বাচনের সুন্দর পরিবেশ বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় সেমিনার থেকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update