সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

ইংরেজি নতুন বছরে দেশবাসীকে বাউল শিল্পী শাহীন দেওয়ানের শুভেচ্ছা ও সেবার অঙ্গীকার
মোঃ মেহেদী হাসান সোহাগঃ / ৮২ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

Views: 0

ইংরেজি নতুন বছর ২০২৬-কে স্বাগত জানিয়ে গাজীপুরবাসীসহ দেশ ও প্রবাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রখ্যাত বাউল শিল্পী এবং গাজীপুর সততা বাউল সমিতির সভাপতি মোঃ শাহীন দেওয়ান। নতুন বছরের আগমনে তিনি সর্বস্তরের মানুষের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। বিশিষ্ট সমাজসেবক হিসেবে পরিচিত এই বাউল শিল্পী ২০২৬ সালে সাধারণ মানুষের সেবায় নিজেকে আরও নিবেদিত করার ঘোষণা দিয়েছেন। বিশেষ করে গাজীপুর মহানগর এলাকার শ্রমজীবী ও অসহায় মানুষের পাশে সবসময় সহায়তার হাত বাড়িয়ে দেওয়া এই গুণী শিল্পী আগামীর পথচলায় সকলের দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেছেন।

সমাজের অসঙ্গতি দূর করে একটি সুন্দর ও আদর্শ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে শাহীন দেওয়ান “মাদককে না বলি, সুন্দর সুখের জীবন গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষ ভূমিকা রাখার অঙ্গীকার করেন। তিনি মনে করেন, মাদকমুক্ত সমাজ গঠন ও মানবিক সেবা নিশ্চিত করতে সাধারণ মানুষের অংশগ্রহণ অপরিহার্য। আর্তমানবতার সেবায় নিবেদিত প্রাণ এই বাউল ব্যক্তিত্ব আগামীতে আরও দৃঢ়তার সাথে মেহনতি মানুষের পাশে থাকার সংকল্প ব্যক্ত করেন এবং একটি আধুনিক ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে তাঁর পাশে থাকার উদাত্ত আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update