Views: 3
গাছ লাগান , পরিবেশ বাঁচান। এই অঙ্গিতে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করে উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশন।
২২ জুলাই (শুক্রবার) পবিত্র জুমার নামাজের পর নামাজে আগত মুসল্লিদের মাঝে বিভিন্ন ধরনের ঔষধি, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উত্তর পালংখালী প্রজন্ম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, এবং কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের এডিশনাল পিপি, এডভোকেট রেজাউল করিম রেজা, এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর পালংখালী আদর্শ সমাজের সর্দার জনাব আব্দু সালাম,আবুল বশর সর্দার সহ ফাউন্ডেশনের সভাপতি, ওসমান গনি
অর্থ সম্পাদক জীবন চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন সিনিয়র জুনিয়র সকল সদস্য।
এতে প্রধান অতিথি : এডভোকেট রেজাউল করিম রেজা বলেন, বৃক্ষ রোপণ হচ্ছে একটা মহৎ কাজ, এটাকে ইসালামে গুরুত্ব দিয়েছে।
গাছ রোপণ করাকে সদকা হিসাবে বিবেচিত হয় যদি তার ফল মুল মানুষ খেয়ে উপকৃত হয়।
তিনি আরো বলেন, ১জনে ১কোটি গাছ লাগানো কঠিন কিন্তু ১কোটি মানুষে ১ কোটি গাছ লাগানো সহজ, কারণ একজনে যদি ১টি করে গাছ রোপন করে। তাহলে সমাজ ও রাষ্ট্রের পরিবেশ রক্ষা পাবে। তিনি আরো বলেন বৃক্ষ রোপণ সমাজিক আন্দোলন শুরু করি।
এতে আরো বেশি অক্সিজেন সরবরাহ করা যাবে।
তাই আসুন গাছ লাগাই, সৃষ্টির সেবা করি, পরিবেশ রক্ষা করি।
চলতি মৌসুমে সদ্যমত গাছ লাগাই।