সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

কাপাসিয়ায় মাদরাসা অধ্যক্ষের বাড়িতে অতর্কিত হামলা; অভিযুক্ত বিএনপি নেতা তোফাজ্জল
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: / ৬৩ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 18

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের পাকিয়াব গ্রামে পাকিয়াব বালিকা মাদরাসার প্রিন্সিপালের বাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১১টার দিকে বিএনপি নেতা তোফাজ্জলের নেতৃত্বে প্রায় ৩০ থেকে ৪০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই বাড়িতে হামলা চালায়। হামলায় বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা কেবল ঘরবাড়িতেই তাণ্ডব চালায়নি, বরং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকিও প্রদান করেছে। গভীর রাতে এই অতর্কিত হামলার ঘটনায় পাকিয়াব গ্রামসহ আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি তুলেছেন। সেই সঙ্গে দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসী। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update