রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

কাপ্তাইয়ে দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসায় বই উৎসব: নতুন বইয়ের গন্ধে উচ্ছ্বসিত শিশুরা
মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

Views: 1

রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকায় অবস্থিত দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসায় আজ এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নতুন বই বিতরণ, ফলাফল প্রকাশ ও শিশু আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিকে নতুন বই হাতে পেয়ে এবং পরীক্ষার কাঙ্ক্ষিত ফলাফল জেনে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত অভিজ্ঞ ও সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত ৫ জন দক্ষ শিক্ষকের মাধ্যমে অত্যন্ত যত্নের সাথে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। আধুনিক ও ধর্মীয় শিক্ষার সুসমন্বয়ে এখানে আরবি, ইংরেজি, গণিত, ধর্মীয় শিক্ষা ও বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত পাঠদান করানো হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিভামূলক বক্তব্য ও আনন্দ উৎসব পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। এ সময় শিক্ষকবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসা শিশুদের কুরআন ও সুন্নাহভিত্তিক আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের নৈতিকতা, শিষ্টাচার ও শুদ্ধ জ্ঞানার্জনে এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকগণ মাদ্রাসার উন্নত শিক্ষাব্যবস্থা ও সুন্দর পরিবেশের ভূয়সী প্রশংসা করেন। বর্তমানে মাদ্রাসাটিতে বিভিন্ন শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে কর্তৃপক্ষ শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শিশুদের জন্য বিশেষ আনন্দ আয়োজনের মধ্য দিয়ে দিনটি সমাপ্ত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update