বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

কিশোরগঞ্জে শৈত্যপ্রবাহে বিপর্যস্তদের উষ্ণতা ছড়ালো ‘মন্ডল বাড়ি’
আসাদুল ইসলাম রাজু, নীলফামারী: / ৭৯ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে মন্ডল বাড়ির উদ্যোগে ৩ শত অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের মুহূর্ত

Views: 0

দেশব্যাপী চলমান তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে স্থানীয় ‘মন্ডল বাড়ি’।

হাড়কাঁপানো শীতে নারী, শিশু, বয়স্ক এবং গৃহহীনসহ ঝুঁকিপূর্ণ মানুষের স্বাস্থ্যঝুঁকি হ্রাস ও শীতের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে ৩ শত শীতার্ত দুস্থ পরিবারের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করেছে পরিবারটি। বুধবার (২১ জানুয়ারি ২০২৬) সকাল ৯ ঘটিকায় মাগুড়া ইউনিয়নের স্থানীয় এলাকায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

মধ্যপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক এবং মাগুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মন্ডল।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম মন্ডল ও ফোরকানিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ মুসা। সাহিত্যিক ও সংগঠক মাহফুজার রহমান মন্ডল, ইয়োংলি গ্রুপ চায়নার জিএম জিকরুল আলম মন্ডল এবং নীয়ালা সাংহাই কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জহির রায়হান মন্ডল-এর সার্বিক সহযোগিতায় এই মানবিক কার্যক্রমটি বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সামর্থ্যবান ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই পারে আর্তমানবতার সেবা নিশ্চিত করতে। এ সময় সাংবাদিক কাওছার হামিদ, আইনজীবী মোজাম্মেল হক, অ্যাডকিউ (ADQU)-এর সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মন্ডল বাড়ির এমন মহতী উদ্যোগে এলাকার অসহায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update