রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারেজ তৈরি হবে: ভারতের ‘দাদাগিরি’ দেখতে চায় না জনগণ—মির্জা ফখরুল
সুমা আক্তার (লুবনা): / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

Views: 0

বিএনপি ক্ষমতায় আসলে আন্তর্জাতিক আইন মেনে গঙ্গা ব্যারেজ তৈরি করে পদ্মার পানি সংরক্ষণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী পদ্মার পানির সঠিক হিস্যা পাওয়া দেশের মানুষের অধিকার।

আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘পদ্মা বাঁচাও’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, ২০২৬ সালে গঙ্গার (পদ্মা) পানি বন্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ভারতের পদক্ষেপ কী হবে তা অনিশ্চিত। তিনি সতর্ক করে দিয়ে বলেন, সে সময় যে সরকার ক্ষমতায় আসবে, তারা শক্তিশালী না হলে পদ্মাপাড়ের মানুষ আরও ক্ষতিগ্রস্ত হবে।

বিএনপি মহাসচিব দৃঢ়তার সঙ্গে বলেন, “ভারতের দাদাগিরি আর দেখতে চায় না দেশের জনগণ, সমমর্যাদার ভিত্তিতে ভারতের সহযোগিতা চাই। অন্যথায় ভারত কখনও বাংলাদেশকে বন্ধু হিসেবে পাবে না।”

মির্জা ফখরুল দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কঠোর মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনা দিল্লিতে বসে আবার মানুষ মারার হুমকি দিচ্ছেন এবং তাঁর মামলার রায়কে ঘিরে গোলযোগ সৃষ্টির পরিকল্পনা করছেন। তিনি ফ্যাসিস্ট শক্তিকে মাথাচাড়া দিয়ে দেশের ক্ষতি করতে না দেওয়ার জন্য সকলকে সৈনিকের মতো ভূমিকা রাখার আহ্বান জানান।

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, “একটা দল দেশকে সঙ্কটের মুখে ফেলেছে। ঐকমত্য কমিশনে সংস্কার নিয়ে সিদ্ধান্ত হবার পর হঠাৎ করে সেই দলটি নতুন নতুন দাবি তুলছে। হুট করে ক্ষমতায় যেতে চায়। বাংলাদেশের মানুষ আপনাদের বিশ্বাস করে না, সহজে ভোট দেবে না। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা চালিয়েছে জামায়াত।”

তিনি আরও দাবি করেন, জামায়াত সবার আগে নির্বাচনের প্রস্তুতি নিলেও পরাজিত হবার ভয়ে দেশের মানুষকে বোকা বানাচ্ছে। মির্জা ফখরুল প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করেন, কারণ যত দেরি হচ্ছে দেশ তত দুর্বল হয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update