বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সিংগাইর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: / ১৯১ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

Views: 0

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মানববন্ধন থেকে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাসহ দেশের সকল সাংবাদিক হত্যার বিচার দাবিও জানানো হয়।

বুধবার (১৩ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের ভাষা শহিদ রফিক সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন ও সদস্য সচিব সুজন মোল্লা।

বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যার শিকার, নির্যাতন ও নিপীড়ন হলেও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি কোনো সরকার। সাগর-রুনি হত্যাকাণ্ড তার জ্বলন্ত উদাহরণ। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মাধ্যমে পুরো সাংবাদিক সমাজ নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত। তারা দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।

এসময় বাংলা টিভির রেজাউল করিম, রাজধানী টিভির আবুল কালাম আজাদ, এশিয়ান টিভির ইমরান হোসেন, দৈনিক মুক্ত খবরের আসলাম হোসেন, আই টিভির আ: গফুর, বাংলাদেশ বুলেটিনের মাহমুদুল হাসান, আনন্দ টিভির মোশারফ মোল্লা, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আতিকুল ইসলাম ও মোভি বাংলা টিভির ছানোয়ার হোসেন, দৈনিক নববাণীর কামরুল হাসান, দৈনিক ভোরের আওয়াজের মোঃ সানাউল্লাহ সাকিব প্রমূখ উপস্থিত ছিলেন।

এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update