রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

গাজীপুর আসছেন তারেক রহমান চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
রাজু হাসান, স্টাফ রিপোর্টার: / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা
গাজীপুরে তারেক রহমানের জনসভা (Tarique Rahman's rally in Gazipur)

Views: 0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) গাজীপুরে এক বিশাল জনসভায় যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই আগমনকে কেন্দ্র করে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে এখন চলছে শেষ মুহূর্তের ব্যাপক প্রস্তুতি।

বিশাল মঞ্চ নির্মাণ থেকে শুরু করে সাউন্ড সিস্টেম স্থাপনের কাজে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। তারেক রহমানের নিরাপত্তা ও জনসভা নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে; পুরো শহরকে ঢেকে দেওয়া হয়েছে নিরাপত্তার চাদরে।

তারেক রহমানের আগমন উপলক্ষে ইতিপূর্বেই গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী এম. মনজুরুল করিম রনি, কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব হাসানউদ্দিন সরকার এবং মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারসহ শীর্ষ নেতারা একাধিক প্রস্তুতি সভা করেছেন। আজ সোমবার জনসভাস্থল ভাওয়াল রাজবাড়ী মাঠ সশরীরে পরিদর্শন করেন শওকত হোসেন সরকার।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাপ্পি দে জানান, সবকিছু ঠিক থাকলে আগামীকাল সন্ধ্যা ৬টায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান। জনসভার জন্য পুরো এলাকাজুড়ে ১০০টি শক্তিশালী মাইক বসানো হচ্ছে।

গাজীপুর সদর মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আশাদুল আলম সরকার বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে গাজীপুরে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রিয় নেতাকে বরণ করতে আজ থেকেই মাঠে ভিড় জমাচ্ছেন অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ। স্থানীয় নেতৃবৃন্দের মতে, তারেক রহমানের এই সফর গাজীপুরের রাজনীতিতে এক নতুন গতির সঞ্চার করবে এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায় সৃষ্টি করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update