সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

চৌহালীতে কৃষককে হত্যা করে গরু নিয়ে গেল ডাকাতদল।
রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :  / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২১ মে, ২০২৫

Views: 0

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার পশ্চিম খাষকাউলিয়ার যমুনা নদী চরের একটি অস্থায়ী খামারে তারামিয়া নামে এক কৃষককে শ্বাসরোধে হত্যা করে তিন টি গরু লুট করে নিয়ে গেছে একটি ডাকাত দল।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে এই ঘটনা ঘটিয়ে গরু লুট করে নৌকাযোগে পালিয়ে যায় ডাকাত দল।
নিহত কৃষক তারা মিয়া খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।
চৌহালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন,চাষাবাদ ও গরু পালনের উদ্দেশে তারা মিয়া তার নাতি ইব্রাহিমকে সঙ্গে নিয়ে পশ্চিম কাউলিয়ার চরে অস্থায়ী ঘর তৈরি করে বসবাস করছিলেন। রাতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ধারালো অস্ত্র ও লোহার রড নিয়ে ঘরে ঢুকে প্রথমে ইব্রাহিমকে বস্তাবন্দি এবং পরে তারা মিয়া (৬৫)কে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর খামারে থেকে ৩টি গরু লুট করে তারা নৌকা করে পালিয়ে যায়।
ওসি আরও বলেন,  নির্জন ও চর এলাকা থেকে
নিহতের লাশ উদ্ধার করেছি। ময়না তদন্ত জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update