সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

টঙ্গী প্রেসক্লাবে দোয়া মাহফিল: ‘সাঈদীর মৃ/ ত্যু ও খালেদা জিয়ার অসুস্থতা একই সূত্রে গাঁথা’—বক্তাদের মন্তব্য
জ্যেষ্ঠ প্রতিনিধি :  / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

Views: 1

গাজীপুর, ৩০ নভেম্বর: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৩০ নভেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে এই আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের প্রধান আলোচ্য বিষয় ছিল খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি। টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক তাঁর বক্তব্যে এক চাঞ্চল্যকর মন্তব্য করেন। তিনি বলেন, মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদির মৃত্যু এবং বেগম খালেদা জিয়ার চলমান অসুস্থতা একই সূত্রে গাঁথা। তিনি দাবি করেন, দু’জনই “ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতনের জ্বলন্ত দৃষ্টান্ত।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর চলমান শারীরিক পরিস্থিতি পুরো জাতির জন্য গভীর উদ্বেগের।”

বিশেষ অতিথি ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন। তিনি বলেন, “খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন; তিনি বাংলাদেশের মানুষের আশা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক।”

মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট বলেন, “খালেদা জিয়াকে অসুস্থ করে রাখার রাজনৈতিক অপচেষ্টা দেশবাসী দেখেছে। মানুষের ভালোবাসা ও দোয়াই তাকে দ্রুত সুস্থ করে তুলবে ইনশাআল্লাহ।”

টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. মেরাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে মাওলানা আলামীন সিদ্দিকী দোয়া পরিচালনা করেন। মোনাজাতে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও শান্তিময় জীবনের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update