রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

টুকু ভাই বিদ্যুৎ দিয়ে অন্ধকার দূর করেছেন’- সিরাজগঞ্জে অমর কৃষ্ণ দাসের গণসংযোগ
শাহীন খান, স্টাফ রিপোর্টার: / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 3

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি করতে রাজপথে নেমেছেন জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস। প্রতিক বরাদ্দের পর থেকেই তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের প্রতিটি গ্রামে, হাট-বাজারে এবং জনাকীর্ণ স্থানে বিরামহীন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

গণসংযোগকালে সাধারণ ভোটারদের উদ্দেশে ভিপি অমর কৃষ্ণ দাস বলেন, “ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই যখন বিদ্যুৎমন্ত্রী ছিলেন, তখন তিনি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে এই জনপদের অন্ধকার দূর করেছিলেন। সিরাজগঞ্জের অভাবনীয় উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। এলাকার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী নির্বাচনে টুকু ভাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার বিকল্প নেই।”

গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সোহেল আক্তার, জিয়া পরিষদের সভাপতি প্রফেসর হাসান তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তানভীর শাকিল এবং সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সমাজসেবক এম এ মান্নান খান প্রিন্স। খোকসাবাড়ি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পরিচালিত এই প্রচারণায় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update