বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

‘দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লাই একমাত্র বিকল্প’—ধুনটে দবিবুর রহমান
নাজমুল হাসান নাজির, স্টাফ রিপোর্টার: / ৫৫ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
বগুড়ার ধুনট শহীদ মিনার চত্বরে একটি জনসভায় মাইকের সামনে দাঁড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান
বগুড়ার ধুনট শহীদ মিনার চত্বরে একটি জনসভায় মাইকের সামনে দাঁড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান

Views: 3

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান বলেছেন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে হলে আগামী নির্বাচনে জনগণকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে। সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে ধুনট শহীদ মিনার চত্বরে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি দাবি করেন, দেশের মানুষ এখন সন্ত্রাস ও দুর্নীতির রাজনীতি থেকে মুক্তি চায় এবং সৎ ও যোগ্য নেতৃত্বের খোঁজ করছে।

জনসভায় দবিবুর রহমান অভিযোগ করে বলেন, সারাদেশে পরিকল্পিতভাবে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পেশিশক্তি প্রয়োগ করে কখনো মানুষের হৃদয়ে স্থান পাওয়া যায় না। যারা নিজেরা চাঁদাবাজির রাজনীতির সাথে জড়িত, তারা চাঁদাবাজি বন্ধ করার প্রতিশ্রুতি দিলে জনগণ তা বিশ্বাস করবে না। তিনি আরও বলেন, এবার কোনো ভয়ভীতি বা ষড়যন্ত্র দাঁড়িপাল্লার বিজয়কে ঠেকাতে পারবে না, কারণ এ দেশের মানুষ এখন অনেক সচেতন এবং তাদের আর বোকা বানানো সম্ভব নয়।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি উল্লেখ করেন, সারাদেশে পরিবর্তনের সুর স্পষ্ট হয়ে উঠেছে। জনগণ এখন কেবল মুখের কথা নয়, বরং বাস্তব ও ন্যায়ভিত্তিক রাজনীতি দেখতে চায়। এই প্রত্যাশা পূরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীই একমাত্র নির্ভরযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে জনগণের পাশে থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শহীদ মিনার চত্বরে আয়োজিত এই সভায় ধুনট উপজেলার বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ ভোটার অংশগ্রহণ করেন, যা এক পর্যায়ে বিশাল জনসমুদ্রে রূপ নেয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update