Views: 0
এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ধানমণ্ডি ক্লাব মিলনায়তনে ‘কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিবৃত্ত’ গ্রন্থের প্রকাশনা উৎসব ও বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় চৌধুরী। বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি ও সাবেক সচিব এ এস এম আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আরশাদুর রউফ এবং বিশিষ্ট ভাষাবিদ ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মনসুর মুসা। বক্তারা তাদের বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনের ইতিহাস এবং সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও সাবেক সচিব এ কে এম ইহসানুল হক। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন তাসমিম সিদ্দিকী, মোসউদ্দিন সাকের, আব্দুস সামাদ খোকন ও আতা সরকারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।