রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ধুনটে তৃণমূল বিএনপির নতুন শপথ
মোঃ গোলাম রব্বানী, ধুনট (বগুড়া): / ৬২ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

Views: 0

বগুড়ার ধুনট উপজেলায় তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংকল্প নিয়ে বিএনপির এক বিশেষ কর্মশালা সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে উপজেলার গোপালনগর ইউনিয়নের কালিতলা বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতা-কর্মীদের দিকনির্দেশনা প্রদান করেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ কে এম তৌহিদুল আলম মামুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী দল বিএনপির কোনো বিকল্প নেই। বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে সব স্তরের জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী দিনের নির্বাচনে ধানের শীষ প্রতীকের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে এখনই মাঠ পর্যায়ে সক্রিয় হতে হবে। বক্তব্য শেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করেন।

গোপালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সোলায়মান আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর আহমেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস এবং ধুনট পৌরসভার সাবেক প্রশাসক আখতার আলম সেলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুর হক বাবু। কর্মশালায় সাংগঠনিক পরিকল্পনা তুলে ধরে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. আপেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ভেটু তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক জিএস মঞ্জিল হক।

উক্ত কর্মশালায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী ডা. সারমিন সুলতানা দীপ্তি, নেতা মো. আমিনুল ইসলাম ও মোশারফ হোসেন। ইউনিয়ন পর্যায়ে উপস্থিত ছিলেন গোপালনগর ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবু কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউজ্জামানসহ নিমগাছী ও কালের পাড়া ইউনিয়নের শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়া ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব, মৎস্যজীবী দলের সভাপতি আব্দুস সবুর রঞ্জু ও সাধারণ সম্পাদক নূর আলমসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে বক্তারা তৃণমূল পর্যায়ে দলের অভ্যন্তরীণ ঐক্য আরও সুদৃঢ় করার শপথ নেন এবং আগামী দিনের রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update