বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

ধুনটে জামায়াত প্রার্থীর বিশাল মিছিল ও গণসংযোগ; সন্ত্রাসমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ গড়ার অঙ্গীকার
নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার: / ৫১ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

Views: 0

বগুড়া-৫ (ধুনট–শেরপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান বলেছেন, দেশে প্রকৃত শান্তি ও স্থিতিশীলতা আনয়ন এবং সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই জামায়াতের মূল লক্ষ্য। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নের কান্তনগর বাজারে নির্বাচনী গণসংযোগ, বিশাল মিছিল ও পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় আলহাজ্ব দবিবুর রহমান ব্যবসার গুরুত্ব তুলে ধরে বলেন, “আল্লাহ তায়ালা ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন। অথচ বর্তমানে চাঁদাবাজি, সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে ব্যবসায়ী ও সাধারণ ভোক্তা—উভয়েই দিশেহারা।” তিনি প্রতিশ্রুতি দেন যে, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ব্যবসায়ীদের জন্য সুদমুক্ত ঋণের প্রবর্তন করবে এবং সব ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাস কঠোর হস্তে দমন করবে। এ সময় তিনি সমাজ থেকে সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

গণসংযোগ ও মিছিলকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল ওহাব, ফিরোজ আহমেদ, কালের পাড়া ইউনিয়ন আমীর আবুল কাশেম এবং সেক্রেটারি লুৎফর রহমানসহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। কান্তনগর বাজারের সাধারণ ব্যবসায়ী ও বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগটি এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। সবশেষে তিনি ব্যবসা ও জনস্বার্থ রক্ষায় আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি বিনীত আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update