বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

ধুনটে ধানের শীষের বিশাল উঠোন বৈঠক; তারেক রহমানের হাতকে শক্তিশালী করার শপথ
নিজস্ব প্রতিবেদক, ধুনট (বগুড়া): / ৫২ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নে বিএনপি আয়োজিত উঠোন বৈঠকে সাধারণ মানুষের বিশাল উপস্থিতি এবং স্থানীয় নেতাদের বক্তব্য দেওয়ার দৃশ্য।
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নে বিএনপি আয়োজিত উঠোন বৈঠকে সাধারণ মানুষের বিশাল উপস্থিতি এবং স্থানীয় নেতাদের বক্তব্য দেওয়ার দৃশ্য।

Views: 2

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নে ধানের শীষের পক্ষে জনমত গঠন এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এক বিশাল উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) রাতে গোসাইবাড়ী ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড এলাকার সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এই বৈঠকটি সম্পন্ন হয়। গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিটু-র নেতৃত্বে আয়োজিত এই উঠোন বৈঠকে প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ভেটু তালুকদার।

বক্তারা তাঁদের বক্তব্যে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করে আগামী দিনের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি গভীর আস্থা রেখে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পাড়ায় পাড়ায় দুর্গ গড়ে তোলার আহ্বান জানান। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা যুবদল আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান রাশেদুল জামান উজ্জ্বল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফজলুল হক এবং ভান্ডারবাড়ী ইউনিয়ন বিএনপির মোঃ জহুরুল ইসলাম নান্নু।

উঠোন বৈঠকটি এক পর্যায়ে বিপুল জনসমাগমের কারণে বিশাল জনসভায় রূপ নেয়। এতে স্থানীয় কৃষক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ ২ নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ খোকন, সেক্রেটারি মোঃ আসাদুল ও সাংগঠনিক সম্পাদক মোঃ বলাইসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। উপস্থিত নেতাকর্মীরা আগামী দিনে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এবং বিএনপি ঘোষিত কর্মসূচি সফল করতে শপথ গ্রহণ করেন। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update