রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

নওগাঁয় বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাচনি সখ্য: জোটবদ্ধ লড়াইয়ের অঙ্গীকার
তৌফিক তাপস, স্টাফ রিপোর্টার: / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

Views: 1

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নওগাঁয় নির্বাচনি রণকৌশল ও জোটবদ্ধ লড়াইয়ের লক্ষ্যে বিএনপি এবং জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দের মধ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে শহরের জমজম প্লাজার তৃতীয় তলায় এই সভার আয়োজন করা হয়। সভায় দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, জাতীয় স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ইসলামি মূল্যবোধ সংরক্ষণে দুই দলের পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর সমর্থনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় দলের শীর্ষ নেতারা।

সভায় জমিয়তে উলামায়ে ইসলামের জেলা নেতৃবৃন্দ জাহিদুল ইসলাম ধলুকে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা হিসেবে অভিহিত করেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, ধলুর মতো দায়িত্বশীল ব্যক্তিত্ব জয়ী হলে অত্র এলাকায় ধর্মীয় মূল্যবোধের সুরক্ষা ও নাগরিক অধিকার নিশ্চিত হবে। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা এবং পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান। জমিয়তের পক্ষে উপস্থিত ছিলেন জেলা সভাপতি রাশেদ ইলিয়াস, সাধারণ সম্পাদক হেলাল হাশেমী, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুবহান ও সাংগঠনিক সম্পাদক আবু বকর রুস্তমসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভার শেষে বিএনপির নেতারা জমিয়তের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে জনকল্যাণ ও মানুষের অধিকার আদায়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update