বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

নতুন বছরে গণতন্ত্র ও সাম্যের বাংলাদেশ গড়ার ডাক: দেশবাসীকে আশরাফ সরকারের শুভেচ্ছা
স্টাফ রিপোর্টার: / ৯০ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

Views: 0

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশ-বিদেশের সকলকে অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধির শুভেচ্ছা জানিয়েছেন আশরাফ সরকার। এক বাণীতে তিনি বলেন, নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনার এক গভীর প্রতিচ্ছবি। পুরনো বছরের গ্লানি ও তিক্ত অভিজ্ঞতা মুছে নতুন আশা এবং আনন্দের বার্তা নিয়ে প্রতিবছর ১ জানুয়ারি আমাদের মাঝে ফিরে আসে। আন্তর্জাতিক এই উৎসবের মধ্য দিয়ে বিশ্বজুড়ে যেমন বর্ণাঢ্য আয়োজন চলে, তেমনি এটি আমাদের নতুন করে স্বপ্ন দেখার সাহস জোগায়। আশরাফ সরকার তাঁর বাণীতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আমরা এমন একটি জাতি নির্মাণের প্রত্যাশা করছি যেখানে প্রত্যেক নাগরিকের গুরুত্ব থাকবে এবং প্রত্যেকের কণ্ঠস্বর হবে স্বাধীন।

বিদায়ী বছরের অর্জন ও সাফল্যের পাশাপাশি প্রিয়জন হারানোর বেদনা ও তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, নতুন বছরে আমাদের প্রধান অঙ্গীকার হওয়া উচিত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার গঠন করা। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার পাশাপাশি সামগ্রিকভাবে গণতন্ত্র পুনরুজ্জীবনে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, পরাজিত গণবিরোধী শক্তি দীর্ঘদিন জনগণের অধিকারকে বন্দি করে রেখেছিল; এখন সময় এসেছে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সেই অধিকার পুনরুদ্ধারের। অন্যায়, উৎপীড়ন ও নির্যাতনমুক্ত এক অমিত সম্ভাবনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি সকলকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান। আশরাফ সরকার তাঁর বার্তায় প্রতিশোধ ও ধ্বংসের রাজনীতি পরিহার করে ভালোবাসা, পরমতসহিষ্ণুতা এবং সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে একটি আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update