রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ২৮ মামলার দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
স্টাফ রিপোর্টার: / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

Views: 0

নরসিংদী শহরজুড়ে পুলিশের বিশেষ অভিযানে একাধিক চাঞ্চল্যকর মামলার দুই দুর্ধর্ষ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। অদ্য ০২/০১/২০২৬ খ্রি. তারিখ নরসিংদী মডেল থানার ওসির নির্দেশনায় শহর ফাঁড়ির এসআই কামরুজ্জামানের নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারকৃত প্রথম আসামি সাজ্জাদ হোসেন (২১) নরসিংদী শহরের চৌয়ালা এলাকার মনির হোসেনের ছেলে।

তার বিরুদ্ধে খুন, ছিনতাই, অপহরণ ও মাদকসহ মোট ১৩টি মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে নরসিংদী মডেল থানার ৩৯(১২)২৫ নম্বর মামলায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

একই অভিযানে পুলিশ শাকিল মিয়া ওরফে ‘বড়ি শাকিল’ (৩০) নামে আরও এক চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়। শাকিল শহরের সাটিরপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে মোট ১৫টি মামলা রয়েছে।

তাকে একটি মামলার পরোয়ানামূলে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এই ঝটিকা অভিযানে চিহ্নিত দুই সন্ত্রাসী ধরা পড়ায় স্থানীয় জনমনে স্বস্তি ফিরেছে। পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং তালিকাভুক্ত অপরাধীদের দমনে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update