সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

নির্বাচন ও গণভোটে বিজিবির কঠোর নিরাপত্তা; রুমা ও রোয়াংছড়িতে নামছে ৭ প্লাটুন সদস্য
মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি: / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 1

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ ঘিরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেছে।

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) কনফারেন্স কক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামীকাল ১ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী পূর্ণমাত্রায় বিজিবি মোতায়েন কার্যক্রম শুরু হবে। রুমা ব্যাটালিয়নের অধিনায়ক মেজর তিমীন রঞ্জন মহন্ত জানান, দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৮টিতেই বিজিবি দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তবর্তী ৩৭টি উপজেলায় বিজিবি এককভাবে নিরাপত্তার দায়িত্বে থাকবে। রুমা ও রোয়াংছড়ি উপজেলায় মোতায়েন থাকবে মোট ৭ প্লাটুন বিজিবি সদস্য।

নির্বাচনী পরিবেশকে উৎসবমুখর রাখতে বিজিবি অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। সাধারণ নাগরিকদের নিরাপত্তা ও ভোটকেন্দ্র সুরক্ষায় বিশেষ মোবাইল টিম, কুইক রেসপন্স ফোর্স (QRF), র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) এবং কে-নাইন (K-9) ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। নির্বাচনকালীন কোনো ধরনের সহিংসতা বা অবৈধ অস্ত্রের ব্যবহার রুখতে সীমান্তবর্তী এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে।

প্রেস কনফারেন্সে রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মার্মা, রোয়াংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াইঅং, রুমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চনুমং মারমা সহ স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বিজিবি কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সরকার, নির্বাচন কমিশন এবং জনগণের সম্মিলিত সহযোগিতায় একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update