শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন

নির্বাচন পরবর্তী সম্প্রীতি রক্ষায় কাপ্তাইয়ে ঐক্যের ডাক; সহিংসতা পরিহারের আহ্বান বিএনপি নেতার
মো. জয়নাল আবেদীন, কাপ্তাই প্রতিনিধি: / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 5

রাঙামাটির কাপ্তাই উপজেলায় জাতীয় নির্বাচন পরবর্তী শান্তি, স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর উপজেলা মডেল মসজিদের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাপ্তাই উপজেলা নির্বাচন কমিটির সদস্য সচিব দিলদার হোসেন স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে এই শান্তি বার্তা প্রদান করেন। তিনি এলাকার সার্বিক ভারসাম্য ও সামাজিক সহাবস্থান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বক্তব্যে দিলদার হোসেন বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যা শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের সামাজিক দায়বদ্ধতা ও ভ্রাতৃত্ববোধ চিরস্থায়ী। তিনি কোনো ধরনের হিংসা, প্রতিহিংসা বা জনমালের ক্ষতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন। এলাকার উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন। সমাবেশে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নেতৃবৃন্দ মো. মোশারফ, ইব্রাহিম, মাসুদ রেজাউল করিম, বাবুল এবং ছাত্রদল নেত্রী ফারিয়াসহ স্থানীয় অন্যান্য নেতাকর্মী। উপস্থিত নেতৃবৃন্দ নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন। কাপ্তাইয়ের পাহাড়ি-বাঙালি ও সকল ধর্মের মানুষের মাঝে দীর্ঘদিনের সুদৃঢ় বন্ধন অটুট রাখতে এ ধরনের উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update