Views: 0
গাইবান্ধার পলাশবাড়ীতে ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ৮০ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগষ্ট শুক্রাবার বিকালে বিএনপির অস্থায়ী কার্যালয়ে পলাশবাড়ী উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মহাফিল অনুষ্ঠান পুর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল ও সাধারন সম্পাদক আবু আলা মওদুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখে গাইবান্ধা জেলা বিএনপির বৈদেশিক বিষয়ক সম্পাদক মুকুল আহম্মেদ,শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা,সিঃ বিএনপি নেতা সাইদুর,উপজেলা উপজেলা বিএনপির
সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আনজু উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাসার লিটন, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মোস্তাক আহম্মেদ,প্রচার সম্পাদক সেলিম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,উপজেলা শ্রমিক ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার আরিফ,সদস্য সচিব সোহেল,পৌর জাসাস এর সদস্য সচিব নাজমুল হানিফ,পলাশবাড়ী সরকারী কলেজ শাখার ছাত্র দলের সভাপতি মেজবাহ আহম্মেদ প্রান্ত প্রমুখ।অপরদিকে, পলাশবাড়ী পৌর বিএনপির আয়োজনে, বিকালে পলাশবাড়ী পৌর শহরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে
পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সহ সভাপতি ও পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার, পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব দুলাল সরকার, পৌর শ্রমিক দলের সভাপতি শাহিন মিয়া,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু সরকার,পৌর তাঁতীদলের সদস্য সচিব নুর আলম,পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহম্মেদসহ অন্যান্যরা।
শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মা মাগফেরাত কামনা ও অসুস্থ্য বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘ আয়ূ কামনায় দোয়া পরিচালনা করেন থানা মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওঃ মোস্তাফিজুর রহমান রাজা।