রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

পূবাইল থানা যুবদলের নতুন কমিটি নিয়ে ক্ষোভ: মীরের বাজারে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ
মাসুদ ভাইয়া: / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

Views: 1

গাজীপুর মহানগরীর পূবাইল থানা যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি ঘোষণার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বুধবার (৭ জানুয়ারি) রাতে মীরের বাজার এলাকায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন পদবঞ্চিত ও ক্ষুব্ধ নেতাকর্মীরা। মিছিলে অংশগ্রহণকারীরা নতুন কমিটিকে ‘পকেট কমিটি’ হিসেবে আখ্যা দিয়ে স্লোগান দেন এবং অবিলম্বে ঘোষিত কমিটি বাতিলের দাবি জানান। নেতাকর্মীদের অভিযোগ, ত্যাগী ও রাজপথের সক্রিয় কর্মীদের মূল্যায়ন না করে অগণতান্ত্রিকভাবে এই আংশিক কমিটি গঠন করা হয়েছে।

প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন পূবাইল থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার মোড়ল, ১নং যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন সরকার, থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আজমিন খান এবং গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম রিজভী। এছাড়া মিছিলে সংহতি প্রকাশ করে অংশ নেন ইঞ্জিনিয়ার এম আলম মোল্লা, পারভেজ হোসেন, হাবিবুল্লাহ হাবিব, রোমাজ্জল হোসেন জামাল, সোহরাব হোসেন, আবু হানিফ মোল্লা, অ্যাডভোকেট আব্দুল্লাহ, শুকুর আলী, জাহাঙ্গীর আলম, ডলার সোহেল, জুলহাস জুবায়ের এবং মাহবুব খান ও ইয়াসিন পাঠানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। বিক্ষুব্ধ নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃণমূলের মতামতের তোয়াক্কা না করে চাপিয়ে দেওয়া এই কমিটি তারা মেনে নেবেন না এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update