রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

বগুড়ায় বিপুল পরিমাণ ফেন্সিডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার বগুড়া / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

Views: 0

বগুড়ায় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে সদর থানা পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল হোসাইন মুহাম্মাদ রায়হান এর নেতৃত্বে মাটিডালী বন্দরে আইএফআইসি ব্যাংকের সামনে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে একটি নীল রঙের টাটা পিকআপ (ঢাকা মেট্রো ন-২১-৭৭৯৮) গাড়িতে বিশেষ কায়দায় রক্ষিত সর্বমোট ৪০০ পিস ফেন্সিডিল তল্লাশি করে উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার থৈকরপাড়া গ্রামের কফিল উদ্দিনের পুত্র তহিদুল ইসলাম তৌহিদ (২০) ও নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার যদুমনি গ্রামের মোজাফফর হোসেনের পুত্র মোস্তাকিম হোসেন (২২) কেনআটক করা হয়। তাদের হেফাজত থেকে উদ্ধারকৃত ফেন্সিডিল জব্দ করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া শেষে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update