বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

বরিশালে নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু
জামাল কাড়াল, বরিশাল: / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তা ও অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ

Views: 12

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-র উদ্যোগে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় বরিশালে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণের প্রথম দিনে বরিশালের স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রায় ৫০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধন করেন দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের অন্যতম অধ্যায় এবং এই সময় সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। সঠিক তথ্যের মাধ্যমে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের পেশাদারিত্বের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে প্রধান অতিথি আরও উল্লেখ করেন, সাংবাদিকদের জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে নির্বাচনের খুটিনাটি বিষয়, প্রচলিত আইন, আচরণবিধি এবং নিজস্ব শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।

ভুল তথ্য বা গুজব যাতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পিআইবি-র সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হিরা এবং বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। প্রশিক্ষণার্থীদের মতে, এই উদ্যোগ নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের দক্ষতা ও সচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update