রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

বরিশালে সেনাবাহিনীর অভিযানে ১৪ কেজি গাঁজাসহ তৃতীয় লিঙ্গের মাদক কারবারি আটক
জামাল কাড়াল, বরিশাল: / ১০২ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

Views: 7

বরিশালের গৌরনদীতে বাংলাদেশ সেনাবাহিনীর এক সফল অভিযানে বিশাল পরিমাণ গাঁজার চালানসহ এক তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে আটক করা হয়েছে। গত ২৮ জানুয়ারি ২০২৬ দিবাগত রাতে উপজেলার গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ কৌশিক (২৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হাতে ধরা পড়ে।

প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই মাদক কারবারি চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা-কুয়াকাটা রুটে সুকৌশলে মাদক পাচার করে আসছিল। অভিযানের পর উদ্ধারকৃত গাঁজাসহ ধৃত ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা ও অধিকতর তদন্তের জন্য গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদকের করাল গ্রাস থেকে জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update