রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

বিলাইছড়িতে সরগরম রাজনীতির মাঠ: দীপেন দেওয়ানের আগমন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা
বিলাইছড়ি প্রতিনিধি: / ৭৩ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি বাজারে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের আগমন উপলক্ষে আয়োজিত বিএনপির প্রস্তুতি সভায় উপস্থিত নেতাকর্মীদের একাংশ
বিলাইছড়িতে বিএনপির প্রস্তুতি সভা (BNP preparation meeting in Bilaichhari)

Views: 2

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় বইছে আগাম নির্বাচনী হাওয়া। আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) ২৯৯নং আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের আগমন উপলক্ষে উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনিয়নে এক বিশাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ মাগরিব কেংড়াছড়ি বাজারে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ বারেক খাঁন। প্রার্থীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় পাহাড়ি-বাঙালি ও সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সরদার, সহ-সভাপতি মোঃ আবুল হাসেম, উপদেষ্টা মোঃ কেরামত আলী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শহীদুল ইসলাম এবং উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান। বক্তারা অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সফরকে সফল করতে এবং ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হতে তৃণমূল নেতাকর্মীদের নানা দিকনির্দেশনা প্রদান করেন।

সভাপতির বক্তব্যে মোঃ কবির হোসেন ধর্ম-বর্ণ নির্বিশেষে আগামী ২৭ তারিখের কর্মসূচি সফল করার উদাত্ত আহ্বান জানান। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা কামালের সঞ্চালনায় প্রস্তুতি সভায় যুবদল, মহিলা দল ও ছাত্রদলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। সভা শেষে নেতাকর্মীরা রাজপথে থেকে প্রিয় প্রার্থীকে বরণ করে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update