বেপরোয়া হয়ে উঠেছে আওয়ামী মহিলা লীগের নেত্রী নার্গিস।
স্টাফ রিপোর্টার:
/ ১৪০
বার দেখা হয়েছে
আপডেট
মঙ্গলবার, ২০ মে, ২০২৫
শেয়ার
Views: 0
আওয়ামী লীগের সবধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরেও বেপরোয়া হয়ে উঠেছে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার ১৩ নংদত্তের বাজার ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের নেত্রী নার্গিস।দীর্ঘ ১৭ বছরের শাসনামলে এলাকায় দুর্ধর্ষ প্রভাব দেখিয়ে চলেছেন ১৩ নং দত্তের বাজার ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের নেত্রী নার্গিস।রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা, মামলা ও দখলদারিত্ব ছিল তার নিত্যনৈমিত্তিক কর্ম।
তার ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়নি কখনো।আওয়ামী লীগ সরকার পতন হলেও টাকার জোরে এখনো বেপরোয়া আওয়ামী মহিলা লীগের নেত্রী নার্গিস।তাঁর অপকর্মের প্রতিবাদ কেউ করতে গেলে তাঁর আওয়ামী প্রেতাত্মা সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালায় বলে স্থানীয় লোকজন জানান।
নার্গিস ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার ১৩ নং দত্তের বাজার ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তিনি সাবেক আওয়ামী এমপি ফাহমি গোলন্দাজ বাবেলের খুবই ঘনিষ্ঠ ছিলেন বলে জানা যায়।(১৭ মে) শনিবার দুপুর ১টার দিকে পাগলা থানার দত্তের বাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আওয়ামী প্রেতাত্মা দোসররা যুবদল নেতার উপর হামলার চেষ্টা ও লাঞ্ছিত করেছে বলে জানা যায়।
এঘটনায় পাগলা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন গফরগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবুল।অভিযুক্ত বিবাদী হলো আওয়ামী প্রেতাত্মা দত্তের বাজার ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক নার্গিস (৩২),স্বামী- মাজাহারুল,নজরুল ইসলাম আকন্দের ছেলে মাজাহারুল(৩৫) ,সিরাজুল ইসলামের ছেলে মোঃ শরীফ(৩০),মোঃ রাজিব(৩২),করিমের ছেলে সবুজ(৩৫),সাং- ময়রা,বাচ্চুর মীরের ছেলে রিহান মীর (২২)সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন আওয়ামী সন্ত্রাসী বাহিনী যুবদল নেতা মোহাম্মদ আলী বাবুলকে হামলার চেষ্টা ও লাঞ্ছিত করে।
উল্লেখ্য যে অভিযোগ সূত্রে জানা যায়,ওই যুবদল নেতা দত্তের বাজার ইউনিয়ন পরিষদে টিআর- কাবিখা-কাবিটা প্রকল্পের মিটিংয়ে গিয়েছিলেন,এই মিটিংয়ে টি আর- কাবিখা-কাবিটা প্রকল্পের সভাপতি হয়েছেন ১৩ নং দত্তের বাজার ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের নেত্রী নার্গিস।যুবদল নেতা বাবুল জানতে পারেন নিষিদ্ধ দল আওয়ামী লীগের এই নেত্রী কাবিখা প্রকল্পের সভাপতি কিভাবে হয়েছে, যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক সবধরনের কার্যক্রম নিষিদ্ধ,যুবদল নেতা মোহাম্মদ আলী বাবুল আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচার দোসরদের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাঁর উপর হামলার চেষ্টা করে।
দত্তের বাজার ইউনিয়নে সরেজমিনে গেলে উঠে আসে নার্গিস বাহিনীর অত্যাচারের নানা গল্প।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, ক্ষমতার প্রভাব খাটিয়ে আওয়ামী মহিলা লীগের নেত্রী নার্গিস এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।কথার বাইরে গেলেই নার্গিস বাহিনীর হাতে নির্যাতিত হতে হয়েছে সাধারণ মানুষকে। দল ক্ষমতা থেকে গেলেও নার্গিসের দাপট আগের মতোই রয়েছে। এলাকাবাসীর দাবি স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে শখ্যতা গড়ে তুলে এবং টাকার জোরে বহাল তবিয়তে রয়েছেন তিনি।স্থানীয় এলাকাবাসী আরো বলেন, ১৭ বছর আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে গ্রামের মানুষকে জ্বালিয়েছে। গ্রামের কোনো লোক নার্গিস বাহিনীর বিরুদ্ধে কথা বলতে পারেনি।গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও তারা এখনো আগের মতোই দাপট দেখিয়ে চলছে।সম্প্রতি তার কথার বাহিরে কেউ গেলে তাদের উপর চালায় নানা ধরনের নির্যাতন।ভুক্তভোগী যুবদল নেতা মোহাম্মদ আলী বাবুল বলেন,আমাকে দত্তের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিটিংয়ে যেতে বলে আমি ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে যাওয়া মাত্রই আওয়ামী প্রেতাত্মা,স্বৈরাচারের দোসর দত্তের বাজার আওয়ামী মহিলা লীগের নেত্রী নার্গিস ও তাঁর আওয়ামী সন্ত্রাসী বাহিনী পূর্বপরিকল্পিত ভাবে আমার উপর হামলার চেষ্টা করে এবং আওয়ামী সন্ত্রাসীরা আমাকে লাঞ্ছিত করে।পরে আমাদের বিএনপির দলীয় নেতাকর্মীরা আমাকে উদ্ধার করে নিয়ে যায়।
এঘটনায় আমি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।আমি অতি শীঘ্রই আওয়ামী মহিলা লীগের নেত্রী নার্গিস ও তাঁর আওয়ামী সন্ত্রাসী বাহিনীদের গ্রেফতার ও বিচারের দাবি জানাই।
এইসব ঘটনার বিষয়ে পাগলা থানার অফিসার ইনচার্জ(ওসি)ফেরদৌস আলম জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।