রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

ভোটার নম্বর ও কেন্দ্র জানা এখন আরও সহজ; ভোটকেন্দ্রে যাওয়ার আগে জেনে নিন ৪টি পদ্ধতি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার পদ্ধতি
ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার পদ্ধতি

Views: 1

আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে ভোটকেন্দ্রে যাওয়ার আগে নিজের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর সঠিকভবে জেনে নেওয়া অত্যন্ত জরুরি। অনেকেই জাতীয় পরিচয়পত্র (NID) নম্বরকেই ভোটার নম্বর মনে করে ভুল করেন, কিন্তু প্রকৃতপক্ষে এই দুটি নম্বর সম্পূর্ণ ভিন্ন। ভোটকেন্দ্রে গিয়ে বিড়ম্বনা এড়াতে এবং সময় বাঁচাতে নির্বাচন কমিশন ঘরে বসেই তথ্য জানার কয়েকটি সহজ ও ডিজিটাল পদ্ধতি চালু করেছে। ভোটাররা স্মার্টফোন অ্যাপ, এসএমএস, কল সেন্টার বা ওয়েবসাইটের মাধ্যমে মুহূর্তেই তাঁদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটাররা নিচের ৪টি পদ্ধতির যেকোনো একটি অনুসরণ করে তথ্য জানতে পারবেন:

  • স্মার্ট অ্যাপের মাধ্যমে: গুগল প্লে-স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘Smart Election Management BD’ অ্যাপটি ইনস্টল করতে হবে। অ্যাপের ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে নিজের এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলেই কেন্দ্রের নাম, ঠিকানা ও ভোটার নম্বর দেখা যাবে।

  • এসএমএস পদ্ধতি: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে PC <স্পেস> এনআইডি নম্বর এবং তা পাঠিয়ে দিতে হবে ১০৫ নম্বরে। ফিরতি বার্তায় ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।

  • হেল্পলাইন ১০৫: সরাসরি ১০৫ নম্বরে কল করে অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করতে হবে। এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ জানা থাকলে অপারেটর আপনাকে তথ্য দিয়ে সহায়তা করবেন।

  • অনলাইন ওয়েবসাইট: নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনু থেকে এলাকা বা উপজেলা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা যাবে। এছাড়া এনআইডি ও জন্ম তারিখ দিয়ে সার্চ করলে গুগল ম্যাপসহ কেন্দ্রের অবস্থান জানা সম্ভব।

আজ বুধবার রাত পেরোলেই শুরু হবে ভোটগ্রহণ। তাই কোনো প্রকার জটিলতা ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে আগেভাগেই নিজের ভোটার নম্বর ও কেন্দ্রের সঠিক অবস্থান নিশ্চিত করার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update