Views: 1
তীব্র শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত সিরাজগঞ্জের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে অরাজনৈতিক জনসেবামূলক প্রতিষ্ঠান ‘একতার বন্ধন সমাজসেবা ও সাংস্কৃতিক সংগঠন’।
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের হরিণা পিপুলবাড়ীয়া বাজারে সংগঠনের নিজস্ব উদ্যোগে এক বিশেষ আয়োজনের মাধ্যমে বিপুল সংখ্যক শীতার্ত মানুষের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মোঃ এমরান হোসেন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রী বিকাশ দত্তের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক শাহীন খান।
এই মানবিক উদ্যোগ প্রসঙ্গে সভাপতি মোঃ এমরান হোসেন তালুকদার বলেন, সমাজের নিপীড়িত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাঁদের সংগঠনের মূল লক্ষ্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সংগঠনটি আগামীতে সামাজিক সেবা খাতে অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আজম সরকার, সহ-সভাপতি শংকর কুমার তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বিক্রম চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহীন খান, কোষাধ্যক্ষ শ্রী স্বাধীন দাস এবং দপ্তর সম্পাদক রানা চক্রবর্তী।
এছাড়াও প্রচার সম্পাদক সাগর আহমেদ, ক্রীড়া সম্পাদক সবুজ মিয়া, সদস্য বিপ্লব কুমার দত্ত এবং স্থানীয় হকারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মহতি কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শীতার্তদের মাঝে কম্বল বিতরণের এই মানবিক প্রয়াস স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।