বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

মানিকগঞ্জ-২ আসনে জাপা প্রার্থী এস. এম. মান্নানের কর্মীসভা; লাঙ্গলকে বিজয়ী করতে ঐক্যের ডাক
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: / ৬৯ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

Views: 2

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-২ (সিংগাইর ও হরিরামপুর) আসনে জাতীয় পার্টির প্রার্থী এস. এম. মান্নানের উদ্যোগে এক বিশাল নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বেলা ১১টায় সিংগাইর উপজেলার জামির্তা সায়ান রিসোর্টে এই সভার আয়োজন করা হয়। লাঙ্গল প্রতীকের এই প্রার্থীকে বিজয়ী করতে তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত করাই ছিল এ সভার মূল লক্ষ্য।

সিংগাইর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল মালেক রফিকের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রার্থী এস. এম. মান্নান। তিনি বলেন, “মানিকগঞ্জ-২ আসনের জনগণ দীর্ঘকাল ধরে তাদের ন্যায্য অধিকার ও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা অনুযায়ী শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনসহ টেকসই উন্নয়ন নিশ্চিত করব।” তিনি কৃষকদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং যুব সমাজকে কর্মমুখী করারও প্রতিশ্রুতি দেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পার্টির নির্বাচনী প্রধান সমন্বয়ক প্রকৌশলী মোহাম্মদ ইউনুস বলেন, “দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার স্বার্থে লাঙ্গল প্রতীকের বিজয় অপরিহার্য। নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।” সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সেক্রেটারি অ্যাডভোকেট মো. হাসান সাঈদ, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর, সিংগাইর উপজেলা জাপার সাবেক সহ-সভাপতি মেজবাহ উদ্দিন কমেটসহ সিংগাইর ও হরিরামপুর উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সম্মিলিত প্রচেষ্টায় লাঙ্গলের বিজয় ছিনিয়ে আনার অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update