শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

রংপুর-১ আসনে জাপা প্রার্থীর মনোনয়ন বাতিল: নাগরিকত্ব জটিলতায় আটকালেন মঞ্জুম আলী
রংপুর ব্যুরো: / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

Views: 2

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেই বড় ধাক্কা খেল জাতীয় পার্টি। নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। রিটার্নিং কর্মকর্তা জানান, মঞ্জুম আলী তাঁর হলফনামায় দ্বৈত নাগরিক হিসেবে যুক্তরাজ্যের নাম উল্লেখ করেছেন। নির্বাচনী বিধি অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব থাকায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।

রংপুর-১ আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, যার মধ্যে আটজনের আবেদন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন—বিএনপির মোকাররম হোসেন সুজন, ইসলামী আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা (বাবু), জামায়াতে ইসলামীর অধ্যাপক রায়হান সিরাজী, বাসদ-মার্কসবাদীর আহসানুল আরেফিন, গণঅধিকার পরিষদের হানিফুর রহমান, ইসলামিক ফ্রন্টের আনাস, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আল মামুন এবং বাংলাদেশ খেলাফত মজলিশের মমিনুর রহমান। এদিকে নিজের মনোনয়ন বাতিলের বিষয়ে মঞ্জুম আলী দাবি করেন, তিনি অন্য দেশের নাগরিক নন এবং সামান্য ভুলের অজুহাতে এটি বাতিল করা হয়েছে। তিনি উচ্চ আদালতে আপিল করে ন্যায়বিচার পাওয়ার আশা ব্যক্ত করেছেন। অপরদিকে রংপুর-২ আসনে দাখিলকৃত পাঁচজন প্রার্থীর মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন—বিএনপির মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির আনিছুল ইসলাম মণ্ডল, জামায়াতে ইসলামীর এটিএম আজহারুল ইসলাম, জেএসডির আজিজুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আশরাফ আলী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update