সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

লংগদুতে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
গোলামুর রহমান,লংগদু(​রাঙ্গামাটি)  / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১ নভেম্বর, ২০২৫
0-3968x2976-0-0#

Views: 1

​”সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১নভেম্বর) সকাল দশটায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ এর আয়োজনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​আলোচনা সভায় সমবায় প্রশিক্ষক নুর মোহাম্মদ এর সঞ্চালনায়, উপজেলা সমবায় কর্মকর্তা নিয়হলা মামর্মার সাভাপতিত্বে এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশলী সাখাওয়াত হোসেন,উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা মোবারক হোসেন,  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ সমবায় সমিতির সদস্যরা।
​অনুষ্ঠানে সমবায়ের গুরুত্ব ও সমাজ গঠনে এর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা দেশের সার্বিক উন্নয়নে সমবায় আন্দোলনের উপর জোর দেন এবং সমবায়ী সংগঠনগুলোকে আরও কার্যকর ও স্বচ্ছতার সাথে কাজ করার আহ্বান জানান। আলোচনা শেষে সমবায়ের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update