সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

লালমনিরহাটে জমি বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ ও ঘর ভাঙচুর; লাখ টাকার মাছ নিধন
মোঃ ইয়াকুব আলী, লালমনিরহাট প্রতিনিধি: / ৬৬ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

Views: 1

লালমনিরহাট সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় এক লাখ টাকার মাছ নিধন এবং টিনের ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের কিং বিদ্যাবাগিস এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী মোঃ আশরাফুল ইসলাম প্রতিবেশী গোপীনাথ রায়সহ পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লালমনিরহাটে জমি বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ করায় মরে ভেসে ওঠা অসংখ্য মাছের দৃশ্য।

লালমনিরহাটে জমি বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগ করায় মরে ভেসে ওঠা অসংখ্য মাছের দৃশ্য।

অভিযোগ সূত্রে জানা যায়, আশরাফুল ইসলামের স্ত্রীর নামে রেকর্ডভুক্ত জমি নিয়ে প্রতিবেশী গোপীনাথ রায় (৫৫), বিথী রানী (৫০), সধীর চন্দ্র রায় (৬৫), সুমন রায় ও মোঃ রশিদুল মেকারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২৬ জানুয়ারি বিকেলে অভিযুক্তরা অনধিকার প্রবেশ করে ভুক্তভোগীর দুটি আমগাছ কেটে ফেলে। এই ঘটনায় থানায় অভিযোগ দিলে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। ওই দিন দিবাগত গভীর রাতে বৈরাগী কুমোর মৌজার বৈরাগী বাজারে আশরাফুলের ভোগদখলীয় ১৬ শতক জমির পুকুরে বিষ প্রয়োগ করা হয়। এতে পুকুরে থাকা প্রায় এক লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে।

পরদিন ২৭ জানুয়ারি সকালে অভিযুক্তরা পুনরায় ভুক্তভোগীর বায়নাকৃত জমিতে থাকা একটি টিনের চালা ভাঙচুর করতে গেলে তিনি বাধা দেন। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী আশরাফুল ইসলাম জানান, অভিযুক্তরা প্রভাবশালী ও দাঙ্গাবাজ হওয়ায় বর্তমানে তিনি জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এ বিষয়ে অভিযুক্ত গোপীনাথ রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update