সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

লিজের মেয়াদ বৃদ্ধি ও ব্যাংক ঋণের দাবিতে বান্দরবানে নাগরিক পরিষদের মানববন্ধন
ডেভিড সাহা, ব্যুরো প্রধান (পার্বত্য চট্টগ্রাম): / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
বান্দরবান প্রেসক্লাবের সামনে বাজারফান্ড প্লটের লিজ বৃদ্ধি ও ব্যাংক ঋণ চালুর দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন ও সমাবেশ।

Views: 0

বাজারফান্ড প্লটের লিজের মেয়াদ বৃদ্ধি এবং বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালুসহ সাত দফা দাবিতে বান্দরবানে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে সংগঠনের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা পার্বত্য অঞ্চলের ভূমি ব্যবস্থাপনা ও রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে দেশের অন্যান্য জেলার ন্যায় আধুনিক ও সহজতর করার দাবি জানান। কর্মসূচিতে লিজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা, তিন দফা এলআর ফান্ড বাতিল এবং জমি ক্রয়-বিক্রয় ও চাকরির ক্ষেত্রে প্রচলিত ‘রাজার সনদ’ প্রথা বাতিলের জোরালো দাবি তোলা হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান বলেন, প্রশাসনিক সমন্বয়হীনতার কারণে পার্বত্য চট্টগ্রামে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে বাজারফান্ড সংক্রান্ত জটিলতা নিরসনে দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণ জরুরি।

এছাড়াও তিনি জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে পূর্বে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্পগুলো পুনঃস্থাপনের দাবি জানান। কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল কাশেম সওদাগর, কাঠ ব্যবসায়ী আবুল বশর, সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি নুরুল আলমসহ জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের অধিকার আদায়ে এই সাত দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update