সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

‘শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করুন’: সুষ্ঠু নির্বাচনের জন্য পর্যবেক্ষকদের প্রতি সিইসির কড়া বার্তা
নির্বাচন কমিশন প্রতিবেদক: / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

Views: 1

ঢাকা, ২৫ নভেম্বর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পর্যবেক্ষণের সময় শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার জন্য দায়িত্বপ্রাপ্তদের প্রতি কঠোর আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি স্পষ্ট জানিয়েছেন, নির্বাচন কমিশনের একটাই এজেন্ডা—জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া।

আজ (মঙ্গলবার) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৪০টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, “যারা মাঠপর্যায়ে কাজ করবেন, অনুগ্রহ করে তারা শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করবেন। একই সঙ্গে আপনাদের পক্ষে যারা কাজ করবেন তাদেরকেও এ কথা জানিয়ে দেবেন।”

তিনি স্বচ্ছতার সঙ্গে রিপোর্ট করার আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের চোখ দিয়েও আমরা এই নির্বাচনকে দেখতে চাই।” পর্যবেক্ষকদের দায়িত্ব হবে নির্বাচন সংক্রান্ত কাজগুলো স্বচ্ছভাবে হচ্ছে কিনা এবং আইনগুলো সঠিকভাবে পালন হচ্ছে কিনা সে বিষয়ে রিপোর্ট দেওয়া।

সিইসি এ বিষয়ে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানান যে, পর্যবেক্ষক হিসেবে যাঁদের নিয়োগ করা হবে, তাঁরা যাতে দলীয় প্রচার-প্রচারণা করে কাউকে প্রভাবিত করতে না পারেন। তিনি বলেন, “মনে রাখবেন, তাদের দায়িত্ব হবে পর্যবেক্ষণ করা; নির্বাচনে হস্তক্ষেপ করা নয়।”

অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সিইসি বলেন, “আপনাদেরকে সহযোগী হিসেবে পেতে চাই।” তিনি জানান, প্রচারকালীন পরিস্থিতি, কেন্দ্র ব্যবস্থাপনা, প্রিজাইডিং অফিসার ও পুলিশের দায়িত্ব পালন এবং ভোটারদের কেন্দ্রে আসতে কোনো বাধা দেওয়া হচ্ছে কিনা—ইত্যাদি সম্পর্কে পর্যবেক্ষকরা শতভাগ সত্যনির্ভর রিপোর্ট দেবেন, যার ওপর অনেক কিছু নির্ভর করবে।

সংলাপে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update