রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

শহীদ রাতুলের কবরে শ্রদ্ধা জানিয়ে বগুড়ায় জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু
নাজমুল হাসান নাজির, স্টাফ রিপোর্টার:বগুড়া: / ৭২ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
বগুড়ার নামাজগড় গোরস্থানে শহীদ রাতুলের কবর জিয়ারত করছেন বগুড়া-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল ও দলীয় নেতৃবৃন্দ

Views: 0

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত ‘জুলাই-যোদ্ধা’ শহীদ রাতুলের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকাল ৮টায় শহরের নামাজগড় গোরস্থানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই জিয়ারত সম্পন্ন করেন। এ সময় শহীদ রাতুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম এবং শহীদ রাতুলের পিতা জিয়াউর রহমানসহ দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী।

কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে আবিদুর রহমান সোহেল বলেন, জুলাই আন্দোলনের অসংখ্য প্রাণের বিনিময়ে জাতি আজ নতুন বাংলাদেশ পেয়েছে। এই ঐতিহাসিক বিপ্লবের স্মৃতি ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা রাতুলের কবরের পাশ থেকে নির্বাচনী প্রচারণা শুরুর সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে জামায়াত-শিবিরের সাহসী ভূমিকার কথা দেশের মানুষের মনে গেঁথে আছে। ভোটাররা সেই ত্যাগের মূল্যায়ন করবেন এবং আগামী নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার সুযোগ দিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update