সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রশিবিরের ঝটিকা মিছিল
মো. সোহেল মিয়া, নিজস্ব প্রতিবেদক: / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রসংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

Views: 2

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দীর্ঘ প্রতীক্ষিত ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে গাজীপুর।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর শাখার উদ্যোগে টঙ্গী এলাকায় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে টঙ্গীর এশিয়া পাম্প এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে। মিছিলটি টঙ্গী সরকারি কলেজ গেটের সামনে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

বিক্ষোভ মিছিল চলাকালে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গগনবিদারি স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি রেজাউল করিম বলেন, “জুলাই বিপ্লবের অন্যতম প্রধান দাবি ছিল ছাত্রসংসদ নির্বাচন। কিন্তু একটি বিশেষ সংগঠন পরাজয়ের আশঙ্কায় পরিকল্পিতভাবে শাকসু নির্বাচন বাধাগ্রস্ত করছে।”

তিনি আরও অভিযোগ করেন, ছাত্রদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। অবিলম্বে চেম্বার জজ আদালতের মাধ্যমে নির্বাচনের নতুন তারিখ ঘোষণার দাবি জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে।

সমাবেশে তা’মীরুল মিল্লাত শাখা শিবিরের অফিস সম্পাদক মঈনুল ইসলামসহ মহানগর ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update