রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

শাজাহানপুরে সেনাবাহিনীর ঝটিকা অভিযান: ডোবা থেকে জার্মানিতে তৈরি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার
নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার: / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

Views: 0

বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক বিশেষ অভিযান পরিচালনা করে জার্মানিতে তৈরি একটি অত্যাধুনিক অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়রা দীঘি এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনীর একটি বিশেষ দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকার সাজ্জাদ হোসেন (২৭) নামে এক ব্যক্তির বাড়ির পাশে তল্লাশি চালায়। একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। সাজ্জাদ হোসেন স্থানীয় আহাদ আলীর ছেলে বলে জানা গেছে। সেনাবাহিনীর নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, উদ্ধারকৃত অস্ত্রটি জার্মান প্রযুক্তিতে তৈরি।

অস্ত্রটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই উদ্ধার অভিযানকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update