বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় আহত ৪
স্টাফ রিপোর্টার / ১৩২ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ১৬ মার্চ, ২০২৫

Views: 0

এম.টুকু মাহমুদ,হরিণাকুণ্ডু থেকেঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৪জন। ১৬ মার্চ রবিবার দুপুর ১টা ২০ মিনিটে উপজেলার জোড়পুকুরিয়ার মাঠের মধ্যে ইজিবাইক ও বাস মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। তৎক্ষণাৎ ফায়ার সার্ভিস ও হরিণাকুণ্ডু থানা পুলিশ আহতদের উদ্ধার করে হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলেন,উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের রাজিত সোল্লার ছেলে সমীহ,রাজিত মোল্লাহ পিতা ইজাল,পার ফলসী গ্রামের বান্টুর ছেলে প্রান্ত পোলতাডাঙ্গা গ্রামের রজব আলী’র ছেলে আবু তালেব। এদের মধ্যে গুরুতর আহত আবু তালেব ও প্রান্তকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
এদিকে হরিণাকুণ্ডু থানা পুলিশ সূত্র জানায়,আমরা ঘটনাটি শুনার সাথে সাথে স্পটে গিয়েছিলাম। ১টি বাস ও ১টি ইজিবাইক থানা হেফাজতে নেওয়া হয়েছে পরবর্তীতে আইনি প্রকৃয়াই গাড়ি ২ টা জব্দ করা হবে।
হরিণাকুণ্ডু উপজেলাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার, ডাঃ মোঃ আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আহতরা দূর্ঘটনার পরে হাসপাতালে আসলে তাদেরকে গুরুত্বের সাথে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য পরিবারের অনুরোধের কারণে তাদেরকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকী আহতরা বর্তমানে হরিণাকুণ্ডুতে চিকিৎসা নিচ্ছেন এবং ওরা ভালো আছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update