সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ৩৫তম ব্যাচের নবীনবরন অনুষ্ঠিত
সুইটি আক্তার ও নাজমুল হাসান / ১২১ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

Views: 0

“ঐ নতুনের কেতন ওড়ে
কালবৈশাখীর ঝড়
তোরা সব জয়ধ্বনি কর
তোরা সব জয়ধ্বনি কর!”
রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ৩৫তম ব্যাচের নবীনবরন অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪ ফেব্রুয়ারি) কলেজের মিলনায়তনে বেলা ১০টা থেকে অনুষ্ঠানটি শুরু হয়। প্রতিবছর স্বাস্থ্য অধিদফতরের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ৫০জন শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পান। সেই ধারাবাহিকতায় নতুনদের বরণ করতে এই নবীনবরন অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানের আয়োজক ছিলেন সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ইউথ-ওয়েভ সংগঠন। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এহসানুল কবির (ইউথ-ওয়েভ এডভাইজার), MBBS(SSMC), বিশেষ অতিথি ডা. শাহরিয়ার মাহফুজ পিয়াস,MBBS(DMC),FCPS,Resident physician(DDC)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উক্ত কলেজের অধ্যাপক এবং শিক্ষার্থীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে শিক্ষামূলক বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।আগত নতুন শিক্ষার্থীদের ভবিষ্যৎ ডাক্তার হিসেবে শপথ বাক্য পাঠ করানো হয়। আনন্দমুখর পরিবেশে নতুনদের বরণ করে নেন উক্ত কলেজের শিক্ষক-ছাত্র।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update