রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

সাবেক স্ত্রীর ‘মারধর ও হ/ত্যাচেষ্টা’ মামলায় হিরো আলম গ্রেপ্তার, আদালতে প্রেরণ
মো. সোহেল মিয়া: / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

Views: 0

সাবেক স্ত্রীর দায়ের করা ‘মারধর ও হত্যাচেষ্টা’ মামলায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম। জামিনের শর্ত ভঙ্গ করে আদালতে নিয়মিত হাজিরা না দেওয়ায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানায় শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “স্ত্রী রিয়া মনির দায়ের করা একটি মারামারির মামলায় গ্রেপ্তারি পরোয়ানায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান গত ১২ নভেম্বর হিরো আলম এবং তার ‘সহযোগী’ আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে, তারা দুজনেই জামিনে ছিলেন, কিন্তু আদালতে ঠিকমতো হাজিরা না দেওয়ায় তাদের জামিনের শর্ত ভঙ্গ হয়।

মনোমালিন্যের জেরে স্ত্রী রিয়া মনিকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন হিরো আলম। গত ২১ জুন মীমাংসার কথা বলে হাতিরঝিল এলাকায় এক বাসায় রিয়া মনিকে ডাকা হয়।

ওইদিন রিয়া মনি তার পরিবার নিয়ে ঘটনাস্থলে গেলে হিরো আলমসহ ১০ থেকে ১২ জন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন।

পরে তারা রিয়া মনির হাতিরঝিলের বাসায় প্রবেশ করে তাকে কাঠের লাঠি দিয়ে মারধর করেন। এসময় রিয়া মনির গলায় থাকা দেড় ভরি ওজনের সোনার চেইন কৌশলে নিয়ে যাওয়ার অভিযোগও আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

গত ২৩ জুন হাতিরঝিল থানায় রিয়া মনি মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পরপরই বগুড়ার ধুনটে বন্ধুর বাড়িতে গিয়ে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েছিলেন হিরো আলম।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update