Views: 0
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনি সহায়তা কেন্দ্র (আসক ফাউন্ডেশন)-এর ময়মনসিংহ জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। মানবাধিকার সংরক্ষণ, অসহায়দের আইনি সহায়তা প্রদান এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে এই নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটিতে মোঃ সাবিউদ্দিন-কে সভাপতি এবং মোঃ হৃদয় হোসাইন-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। সংস্থার পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোঃ শাহাদাৎ হোসেন শাওন স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন অ্যাডভোকেট মোঃ হারুন অর রশীদ ও মোঃ মুর্শিদ শেখ। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মোঃ সালাহ উদ্দিন এবং সহ-সভাপতি হিসেবে শাওন, মোঃ রিপন মিয়া, মোঃ জুলহাস উদ্দিনসহ আরও সাতজন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শাকিল আহমেদ ও মোঃ আবু রায়হানসহ পাঁচজন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ খালিদ হাসান এবং অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ শাহীন শেখ মনোনীত হয়েছেন। কমিটিতে আইন, ধর্ম, তথ্য-প্রযুক্তি এবং নারী ও শিশু বিষয়কসহ বিভিন্ন সম্পাদকীয় পদে দক্ষ সংগঠকদের স্থান দেওয়া হয়েছে। পাশাপাশি ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত সদস্য হিসেবে রাখা হয়েছে।

আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন একটি স্বীকৃত মানবাধিকার সংস্থা হিসেবে দীর্ঘদিন ধরে সারাদেশে নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ করে আসছে। ময়মনসিংহে এই নতুন কমিটি গঠনের ফলে স্থানীয় পর্যায়ে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং আইনি সহায়তা প্রদান আরও সুসংগঠিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ জানিয়েছেন, ময়মনসিংহের সাধারণ মানুষের মানবাধিকার রক্ষা এবং সামাজিক বৈষম্য দূরীকরণে এই কমিটি শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করবে।