বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

সিলেটে ‘সেইফটি সোশ্যাল অর্গানাইজেশন’-এর শীতবস্ত্র বিতরণ: উষ্ণতা পেল শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক, সিলেট: / ৮১ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

Views: 0

সিলেটের বিশিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেইফটি সোশ্যাল অর্গানাইজেশন’-এর উদ্যোগে তৃতীয় ধাপে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল ৪টায় সিলেট নগরীর ঘাসিটুলাস্থ আল কোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে এসব আরামদায়ক শীতের পোশাক তুলে দেওয়া হয়। ২০১৭ সালের ১৪ এপ্রিল প্রতিষ্ঠার পর থেকেই ‘কর্মে করবো মানবতার জয়’—এই মূলমন্ত্রকে ধারণ করে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তীব্র শীতের প্রকোপে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের কষ্ট লাঘব করতেই সংগঠনের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।

শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন মুক্তার হোসেন মান্না বলেন, আর্তমানবতার সেবায় কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চেষ্টা করছি ক্ষুদ্র সামর্থ্য দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে। এ সময় তিনি সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদেরও নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে আল কোরআন শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারি লায়েক আহমদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যকরী সদস্য আবু সাঈদ মো. ইব্রাহিমসহ যুব সংগঠক ও সমাজকর্মী আশরাফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন ও মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডমিন মুহিবুর রহমান সোয়েব ও রবিউল ইসলাম রবিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update