রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার; বিলাইছড়িতে নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন
মোঃ মোজাফফর আহমেদ, বিলাইছড়ি প্রতিনিধি: / ৬২ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

Views: 2

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের জন্য এক নিবিড় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিশাত শারমিন। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া আমাদের জাতীয় দায়িত্ব। অর্পিত দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।”

কর্মশালায় বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, পিপিএম। তিনি ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার কৌশল নিয়ে আলোচনা করেন। এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোঃ আলমগীর হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা বিলকিস, জেলা নির্বাচন কর্মকর্তা তরুণ কুমার চাকমা এবং কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল। বক্তারা নির্বাচনী আইন, ভোটগ্রহণের কারিগরি পদ্ধতি এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

বিলাইছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ছালেহ আহাম্মদ এবং বিলাইছড়ি থানার প্রতিনিধি মোঃ ফারুক হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই প্রশিক্ষণ পরিচালিত হয়। বিলাইছড়ি উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী ১৬৫ জন প্রশিক্ষণার্থীসহ সর্বমোট ১৮৫-১৯০ জন প্রতিনিধি এই নিবিড় প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের ভোটগ্রহণের স্বচ্ছতা বজায় রাখা এবং নির্বাচন পরিচালনার কারিগরি সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update