রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

হিলি রেলস্টেশনে কোটি টাকার সম্পদ হুমকির মুখে
নুরুজ্জামান হোসেন হিলি, দিনাজপুর। / ১৮৪ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

Views: 2

হিলি, দিনাজপুর: দিনাজপুরের হিলি রেলস্টেশনের পুরোনো ভবনের ওপর ভেঙে পড়া গাছগুলো দীর্ঘ সময় ধরে অপসারণ না করায় সরকারের কোটি টাকার সম্পদ হুমকির মুখে পড়েছে। এসব গাছ রোদ ও বৃষ্টিতে পচে এবং শুকিয়ে যাচ্ছে, যা ভবনের টিনের চালা ও দেয়ালের মারাত্মক ক্ষতি করছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতার কারণে সরকারি সম্পদ নষ্ট হচ্ছে। যদি সময়মতো এই গাছগুলো টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হতো, তাহলে সরকারের কোষাগারে বিপুল অঙ্কের রাজস্ব জমা হতো।

স্থানীয় বাসিন্দা আমজাদ খান বলেন, “গাছগুলো পড়ে থেকে নষ্ট হচ্ছে। এগুলো টেন্ডারের মাধ্যমে বিক্রি করলে সরকারের অর্থ লাভ হতো।”

আরেক বাসিন্দা আনোয়ার হোসেনের অভিযোগ, “বছরের পর বছর ধরে গাছগুলো নষ্ট হচ্ছে, অথচ কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না।”

সোহেল রানা বলেন, “গাছ পড়ে থাকার কারণে ভবনগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।”

এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী (রেলপথ) আব্দুর রহমান জানান, “ঝড়বৃষ্টিতে রেল ভবনের ওপর গাছ ভেঙে পড়েছে। সরকারের অনুমতি ছাড়া এগুলো স্থানীয়ভাবে বিক্রি করা সম্ভব নয়। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update