বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

১৪তম গ্রেডের চাকুরে মীর বারেকের আলাদিনের চেরাগ: এক দশকেই শতকোটি টাকার মালিক ইউপি সচিব
স্টাফ রিপোর্টার / ৭৩ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

Views: 1

সরকারি চাকরির ১৪তম গ্রেডে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদে থেকে মাত্র এক দশকের ব্যবধানে শতকোটি টাকার মালিক বনে যাওয়ার এক অবিশ্বাস্য অভিযোগ উঠেছে মীর আব্দুল বারেকের বিরুদ্ধে।

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক এই সচিব (বর্তমানে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে কর্মরত) এক সময় সাধারণ জীবনযাপন করলেও গত এক যুগে যেন খুঁজে পেয়েছেন আলাদিনের চেরাগ। অভিযোগ রয়েছে, সাবেক স্বৈরশাসকের দোসর ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম সমরের একান্ত ঘনিষ্ঠ হওয়ার সুবাদে ধরাছোঁয়ার বাইরে থেকে লাগামহীন দুর্নীতি চালিয়েছেন তিনি।

অনুসন্ধানে জানা গেছে, তেঁতুলঝোড়া এলাকায় তাঁর রয়েছে বিশাল পাঁচতলা ভবন এবং নামে-বেনামে অন্তত ২০ থেকে ২৫ শতাংশ দামি জমি। শুধু সাভারেই নয়, রাজধানীর কল্যাণপুরসহ বিভিন্ন অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট ও বাড়ির মালিকানা রয়েছে এই কর্মকর্তার।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অর্জিত এই বিপুল অবৈধ সম্পদ এখন জনমনে বিশাল প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি করেছে। তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে থাকাকালীন সরকারি অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মের মাধ্যমে হাতিয়ে নেওয়া এই শতকোটি টাকার সম্পদের নেপথ্যে থাকা কারিগর মীর আব্দুল বারেকের দুর্নীতির বিশদ খতিয়ান এখন বেরিয়ে আসতে শুরু করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update