বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

‘৫৪ বছরের ইতিহাস বদলে উন্নয়নের অংশীজন হন’-বাগবাটীতে ধানের শীষের প্রার্থী সেলিম রেজা
শাহীন খান, স্টাফ রিপোর্টার: / ৫৫ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

Views: 4

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনে নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব মোঃ সেলিম রেজা। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি সিরাজগঞ্জ সদরের বাগবাটি, পিপুলবাড়িয়া এবং ছোনগাছা ইউনিয়নের ফুলকোচাসহ বিভিন্ন জনবহুল এলাকায় ধারাবাহিক উঠান বৈঠক ও গণসংযোগ পরিচালনা করেন।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সেলিম রেজা বলেন, “বিগত ৫৪ বছরের ইতিহাসে কাজিপুরের এই আসনে বিএনপি জয়লাভ করেনি। এবার সুযোগ এসেছে সেই ইতিহাস পাল্টে দেওয়ার। আপনারা উন্নয়নের মিছিলে শরিক হতে এবং এলাকাকে আধুনিক হিসেবে গড়ে তুলতে ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আপনারা ইতিহাস পাল্টানোর কারিগর হতে পারেন।”

বাগবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রেজাউর রহমান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ওয়াহিদুজ্জামান মিনু, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু এবং সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ মান্নান খান প্রিন্স। এছাড়া বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, শামীম মির্জা, ফরিদ উদ্দিন আক্তার লেবু, আব্দুল মোমিন মেম্বার ও মিলন মাষ্টারসহ স্থানীয় প্রবীণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাগবাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই। সেলিম রেজা দলীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং আগামী নির্বাচনে কেন্দ্র পাহারার মাধ্যমে জনরায় নিশ্চিত করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update