ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফুটপাতে অবৈধ দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে মাওনা হাইওয়ে থানা পুলিশ।
স্টাফ রিপোর্টার
/ ৭১৪
বার দেখা হয়েছে
আপডেট
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০
শেয়ার
Views: 0
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফুটপাতে অবৈধ দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে মাওনা হাইওয়ে থানা পুলিশ।
রমজান আলী রুবেল, শ্রীপুর গাজীপুর থেকে। শনিবার ১৮জানুয়ারি সকাল দশটা থেকে বিকাল ৫ পাঁচটা পর্যন্ত মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনজুরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ সদস্য-সহ শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা চৌরাস্তা থেকে পলক পাম পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় মহাসড়কের দুই পাশে ফুটপাতে অবৈধ ভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট রাস্তার পাশে রাখা পুরাতন ভাঙ্গা মালামাল উচ্ছেদ করা হয়েছে। এছাড়া মহাসড়কের পাশে ফুটপাত দখল করে রাখা বিভিন্ন মালামাল ব্যবসায়ীদেরকে নিজ দায়িত্বে সরিয়ে নিতে বলা হয়েছে। মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনজুরুল ইসলাম জানায়, দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের দু’পাশের ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা...
২০
রমজান আলী রুবেল, শ্রীপুর গাজীপুর থেকে।
শনিবার ১৮জানুয়ারি সকাল দশটা থেকে বিকাল ৫ পাঁচটা পর্যন্ত মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনজুরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ সদস্য-সহ শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা চৌরাস্তা থেকে পলক পাম পর্যন্ত
এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এ সময় মহাসড়কের দুই পাশে ফুটপাতে অবৈধ ভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট রাস্তার পাশে রাখা পুরাতন ভাঙ্গা মালামাল উচ্ছেদ করা হয়েছে। এছাড়া মহাসড়কের পাশে ফুটপাত দখল করে রাখা বিভিন্ন মালামাল ব্যবসায়ীদেরকে নিজ দায়িত্বে সরিয়ে নিতে বলা হয়েছে।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনজুরুল ইসলাম জানায়, দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের দু’পাশের ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা করে আসছে। এতে মহাসড়কে যান চলাচলে যানজট সৃষ্টিসহ মহাসড়কে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল।
কিছু ব্যাবসায়ী মহাসড়কের ফুটপাতে বিভিন্ন মালামাল রেখে দখল করার কারণে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এবং জনসাধারণের চলাচলে ব্যাঘাট সৃষ্টি হচ্ছে। গাজীপুর জেলা পুলিশ সুপার জনাব শামসুন্নাহার পিপিএম এর নির্দেশে এসব অবৈধ দখলদার ব্যবসায়ীদের দোকানপাট উচ্ছেদ অভিযান করে মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।